ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২২-১-২০২৬ বিকাল ৬:৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে  রাতে বসত বাড়ীতে চুরি করতে এসে মোমেনা বেগম (৪২) নামের একজন গৃহিণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহিণী মধ্যবাহিরদিয়া গ্রামের ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী এবং স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের ভাবী।  এ ঘটনায় নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার ফকিরহাট থানায় একটি হত্যা মামলা  দায়ের করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বিল্লাল খাঁন মানসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসেন। তিনি ঘরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহিদুল হকসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এসআই ওহিদুল হক জানান, মরদেহের মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও কানের নিচেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে কিল, ঘুসি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরকে চিনে ফেলায় ওই গৃহিণীকে হত্যা করতে পারে বলে  স্থানীয়রা মনে করছেন। নিহতের স্বামী বিল্লাল খাঁন বলেন তিনি দোকান থেকে বাড়ি এসে তার স্ত্রীকে মৃত অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তার স্ত্রীকে মেরে ঘর থেকে নগদ ২৩ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি ও এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে।  ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বিল্লাল খাঁন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।#

 

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত