সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
নাটোরের সিংড়ায় এক কলেজশিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে ছাবিহা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক মো. রেজাউল করিম (৫৩) উপজেলার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন। আগুনে পুড়ে নিহত ছাবিহা বেগম একই গ্রামের আব্দুল ওয়াহাবের মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে তার পুকুরের উদ্দেশ্যে বের হন। দীর্ঘক্ষণ ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা একই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর শেষে বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভস্মীভূত ঘর থেকে বৃদ্ধা ছাবিহা বেগমের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) ওসি সিংড়া এবং সিংড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেনসহ সেনা ও পুলিশ সদস্যরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এদিকে, রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করেছেন উপজেলা ও পৌর বিএনপি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু