ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৩:৩১

চট্টগ্রাম চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন চেম্বার অব কর্মাস চট্টগ্রামের ভাইচ প্রেসিডেন্ট ও কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম মাহবুব চৌধুরী। গতকাল বাদে এশা পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেট সংলগ্ন তার নিজ বাসভবনের উঠানে, ৩নং ওয়ার্ড এলডিপির সভাপতি মো.বেলাল উদ্দিন সম্রাটের সভাপতিত্বে উঠান বৈঠকের মধ্যদিয়ে এই আলোচনা সভা ও সংবর্ধিয় অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব আইনুল কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন,বিশিষ্ট ব্যাংকার আমিনুল ইসলাম,৩নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম সেলিম। পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মারুফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক হাসান মোহাম্মদ আল-মাসুদ,যুগ্ম আহবায়ক রবিউল করিম রবি,চন্দনাইশ পৌরসভা এলডিপির গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না,সহ-সভাপতি মোজাম্মেল হক,কাজী রয়েলসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবাগত এম মাহাবুব চৌধুরী বলেন,দেশের কল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রমের মত আদর্শিক রাজনৈতিক নেতার প্রয়োজন। তার আদর্শেই আদর্শিত হয়ে এই এলাকায় উন্নয়ন করতে আমি সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা