নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলার সর্ববৃহৎ উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫। শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও দাগুনভূইয়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ও এমআর সীটে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মাদ্রাসা ও স্কুল মিলিয়ে ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি পরিচালিত হয়।
পরীক্ষার সার্বিক দিক পরিদর্শন করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়াসহ স্থানীয় শিক্ষক ও সংগঠকবৃন্দ।
পরিদর্শন শেষে অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন বলেন- আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগে গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন আগামী প্রজন্মের মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ