ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

উলিপুরে আফনান ফাউন্ডেশনের পক্ষ ঈদ উপহার হিসেবে ১৭ হাজার সেট পোশাক বিতরণ


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ২:৫০
"তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।"এই মহান বাণীকে সামনে রেখে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মহান উদ্দেশ্যে, গ্লাক্সি এপারেলস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আফনান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুর আলমের পক্ষ 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের
২১০ টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে
১৩ মার্চ ১৭ হাজার পিস সেট পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছেলের জন্য ২ পিসের জোব্বা ও পায়জামা সেট ও মেয়েদের জন্য ২ পিসের বোরখা ও হিজাব সেট প্রদান করা হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার ৪০ টি মাদ্রাসায় ঈদের পোশাক দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 
 এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলম জানান, মহান আল্লাহ পাককে রাজি খুশি ও মাদ্রাসা বাচ্চাদের ঈদ আনন্দ দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের এসব জনসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ছেন উলিপুর বাসী। 

এমএসএম / এমএসএম

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান