ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেরজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সাধারন সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট জালাল উদ্দিন খান, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ আজাহারুল ইসলাম,সার্চ কমিটির সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী