বাবার মারধরের প্রতিশোধ নিতে মেয়েকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্তে পুলিশে সোপর্দ
যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আবির ওই গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী তার নিজ ঘরে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী আবির হোসেন ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে আবির পালানোর চেষ্টা করে। তবে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবির হোসেন ঘটনার দায় স্বীকার করেছে। সে জানায়, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী কিশোরীর বাবা তাকে মারধর করেছিলেন। সেই পুরনো ক্ষোভ ও প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকেই সে এই জঘন্য কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমরা আবির হোসেনকে আটক করেছি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান যে, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied