কুমিল্লা গোমতীর পাড়ে কৃষিমন্ত্রীর ইফতার, দূষণ রোধে সচেতনতার আহ্বান
কুমিল্লায় গোমতী নদীর পাড়ে স্থানীয়দের সঙ্গে ইফতার করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় তিনি নদী দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শনিবার (১৩ মার্চ) বিকেলে গোমতী নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সেখানে বসেই ইফতার করেন তিনি।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী বলেন, গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে তিনি নদীর পাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাশাপাশি নদীর চরে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান