জয়পুরহাটে বারিধারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
জয়পুরহাট বারিধারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নিজ নিজ এলাকার ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে জয়পুরহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং বারিধারা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ অভিজান পরিচালনা করা হয়।
শনিবার সকালে জয়পুরহাট পৌর শহরের বারিধারা এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, বারিধারা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রভাষক লোকমান হোসেন, সহকারী অধ্যাপক ইউনুস আলী সরকার, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী লেবু, পৌর পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন, পৌর পরিচ্ছন্ন কর্মী ও এলাকাবাসী রেজু প্রমুখ।
জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে জয়পুরহাট পৌরসভার বারিধারা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যৎতে এইরকম কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied