ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাঃ মুহাম্মদ এনামুল হাসান ডিউটি না করে ফাঁকি দিচ্ছেন
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ মুহাম্মদ এনামুল হাসান সকাল ৯ টার সময় ডিউটি থাকার কথা থাকলেও তিনি ১০ টা বাজলেও আসেন নি।রাউন্ডে আছে বলে দ্বায়িত্বরতরা জানালেও তখনো তাকে গিয়ে রাউন্ডে পাওয়া যায়নি।তিনি সপ্তাহের কোন দিনই হাসপাতালে নিয়মিত আসেন না। হাসপাতালে গিয়ে সরজমিনে দেখা যায় তিনি রাউন্ডের নাম প্রাইভেট হাসপাতালে চেম্বার করেন।আর হাসপাতালে এসেই তিনি নাম মাত্র রাউন্ড দিয়ে তার চেম্বারে বসে তিনি রোগী না দেখে মোবাইল নিয়ে বসে থাকেন এবং রোগীর ছারপত্রে স্বাক্ষর করছেন। এছাড়াও তিনি রোগীদের সাথে প্রায়ই দুরব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তিনি হাসপাতালের রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে থাকেন।তার চেম্বারে রোগীদের দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা দিয়ে দেন একটি ভিজিটিং কার্ডে।তিনি সার্জারী ও শিশু সার্জারী অভিজ্ঞ ডাক্তার বলে ভিজিটিং কার্ডে লেখা রয়েছে।
এই বিষয়ে সরাসরি তার চেম্বারে গিয়ে বক্তব্য চাইলে ডাঃ মুহাম্মদ এনামুল হাসান বলেন,আমি সঠিক সময়ে আসিনি নাই কিন্তু আমি ১০ টার কিছুক্ষণ আগে এসেছি। এরপর আমি রাউন্ড দিয়ে চেম্বারে চলে আসি।রোগীদের কে প্রাইভেট ক্লিনিকে ভিজিটিং কার্ড দিয়ে পাঠানোর কথা বললে তিনি বলেন আমি রোগীদের বাহিরে পাঠাই ভালো পরীক্ষার জন্য, সদর হাসপাতালে তেমন পরীক্ষা হয়না।
এদিকে এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতন কুমার ঢালী বলেন,শুনেছি উনি ডিউটিতে দেরি করে আসছেন তদন্ত করে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক
Link Copied