ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংরক্ষিত নারী আসনে কুমিল্লাবাসীর আলোচনায় সংগ্রামী নেত্রী ফেরদৌসী লাকী


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ২:৫৩

সংরক্ষিত নারী আসনে কুমিল্লা জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি সংগ্রামী নেত্রী ফেরদৌসী লাকী। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দলীয় আদর্শ ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ফেরদৌসী লাকী বলেন, প্রত্যেক মানুষের জীবনে একটি গল্প থাকে, তেমনি তার জীবনেও রয়েছে সংগ্রামের গল্প। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা রমজান আলী এম.কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত ছিলেন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সহকারী আঞ্চলিক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮১ সালের ২২ এপ্রিল মাত্র ৪০ বছর বয়সে স্ট্রোকে তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও বলেন, একই বছরে ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মৃত্যুবরণ করেন। ওই সময়ের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে দুটি পরিবারে মা বিধবা হয়ে পড়েন।
ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতি ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। ১৯৮১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৪৬ বছর ধরে তিনি বিএনপি পরিবারের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন বলে জানান।
এলাকার উন্নয়নে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী ‘শিসউক’ সংস্থার সেক্রেটারি হিসেবে আট বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গ্রাম সরকারের সদস্য হিসেবেও কাজ করেছেন।
তিনি বলেন, দাউদকান্দির কৃতি সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেনের উদ্যোগে এলাকায় প্লাবনভূমিতে মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি পানকৌড়ি মৎস্য চাষ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
ফেরদৌসী লাকী বলেন, বিএনপি পরিবারকে হৃদয় থেকে ভালোবাসার কারণেই মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে রাজনৈতিক জীবনে তাকে নানা হামলা-মামলারও শিকার হতে হয়েছে।
তিনি বলেন, “আল্লাহপাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন আমি বিএনপি পরিবারের একজন সেবক হিসেবে দেশের মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।”

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার