অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
যশোরের অভয়নগর উপজেলায় শুক্রবার (৭ নভেম্বর) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শরীফ হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহীর উদ্যোগে এবং ডক্টর’স ক্লাবের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও পুরুষসহ প্রায় এক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান ছাড়াও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডক্টর’স ক্লাবের সভাপতি ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ডা. ফেরদৌস হোসেন শান্ত, ডা. আইয়ুব আলী, ডা. জিএম গালিব হাসান, ডা. ফামিদা ফাইজা, ডা. তাসনিম মাইশা নৈরিতা, ডা. শেখ সাদিয়া সুমাইয়া ও রূপ কথা ব্যার্নাজী।
ক্যাম্পের প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাঈমুল হাসান জনি। আয়োজকরা জানান, অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত