ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক বৃদ্ধা মা অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল ভূরুঙ্গামারী থানার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা নং ৫(১১)২৫ এর অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তার বিধবা, বয়স্ক মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আমরা মাদকাসক্তদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানা সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”
ভূরুঙ্গামারী উপজেলাবাসী পুলিশের এ পদক্ষেপের প্রশংসা করে বলেন, এতে সমাজে মাদকাসক্তদের বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং অসহায় পরিবারের মানুষজন আইনের প্রতি আরও আস্থা পাবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ