ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আজ ঈদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১:৫

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার ও জামালপুরের অনেক এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে আজ।

মঙ্গলবার সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি। মুসল্লিরা নামাজ শেষে পশু কোরবানি করেন।

চাঁদপুরে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরীফ, সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে। সাদ্রা গ্রামে অনুষ্ঠিত হয় ৭টি ঈদের জামাত।

এদিকে, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা।

মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।

প্রীতি / প্রীতি

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল