সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১৮ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মিঠু (২৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর পুত্র।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী মিঠুকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা একটি প্যাকেটে রক্ষিত ১৮ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম ( ১৮০ ভরি )। জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তিনি আরো জানান, আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
Link Copied