ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মধ্য তুরস্কে নতুন শক্তিশালী ভূমিকম্প


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১২:১১

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবর আল জাজিরা।

এদিকে, ফ্রান্স ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গোলবাসির কাছে ভূমিকম্পের শক্তি ছিল ৫ দশমিক ৬। এটি ভূ-পৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ছিল।

উভয় সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টা ১৩ মিনিটে কম্পনটি হয়েছিল। তবে আল জাজিরার প্রতিবেদনে এর কোনো বিস্তারিত বলা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ৪ হাজার ৩৫০ ছাড়িয়েছে। যদিও ডব্লিউএইচও বলছে, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

সোমবার তুরস্কে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি আঘাত হানে ভোরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে  এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

এরপর আজ মধ্যরাতেও মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেল। এদিকে ভূমিকম্পের শিকার দেশ দুটির জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

প্রীতি / প্রীতি

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ