ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও কটলার ইমপ্যাক্ট

বিশ্বসেরা মার্কেটিং গুরু ফিলিপ কটলার এর ৯০তম জন্মদিন পালন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ৪:১৮

বিশ্ব মার্কেটিং এর গুরু প্রফেসর ফিলিপ কটলার এর ৯০তম জন্মদিন পালন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কটলার টিমের সদস্যরা অনলাইনে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইসরি বোর্ডের সদস্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইফসুফ মো. আবদুল্লাহ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, ডাব্লিউএমএস গ্রুপ এর সিএমও, ড. ফাহিম কিবরিয়া, রিসেন্ট কানাডা এর সিইও ড. খালিদ হাসান, কটলার ইমপ্যাক্ট ইউরোপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. এনরিকো ফোগিলা এবং লিউবেক ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, জার্মানি এর প্রফেসর মার্ক অলিভার। এছাড়াও অনলাইনে দেশ-বিদেশের কটলার অনুসারিরা অংশ গ্রহণ করেন। 

প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ বলেন, আমরা অধ্যাপক কটলারের ৯০ তম জন্মদিন উদযাপন করে আনন্দিত। বিপণন বিশ্বে তাঁর অবদান অনবদ্য। তাঁর একাডেমিক দক্ষতা এবং বাস্তবিক জ্ঞানের কারণে তৈরি হয়েছে লক্ষ লক্ষ অনুসারি ও উদ্যোক্তা।

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কটলার ইমপ্যাক্ট ইন বাংলাদেশ চ্যাপ্টার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথ ভাবে আগামী ০৬ ও ০৭ নভেম্বর ‘ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২১’ আয়োজন করবে। অনুষ্ঠানের শেষে কেক কাটিং এর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। 

 

সাদিক পলাশ / সাদিক পলাশ

তাপে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, ঢাকায় বছরে নষ্ট ১৬ লাখ কর্মঘণ্টা

আরও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা