ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিকম্প : সুস্থ আছে ধ্বংসস্তূপের নিচে জন্ম দেওয়া সেই শিশু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ২:১৮

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় বেড়েই চলেছে লাশের সারি। রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে শুধু তুরস্কে নিহত হয়েছে ছয় হাজার ২৩৪ জন। দেশটিতে আহত হয়েছে ৩৪ হাজার ৮১০ জন।

অন্যদিকে, সিরিয়ার নিহত হয়েছে দুই হাজার ৫৩০ জন। দেশটিতে আহত হয়েছে চার হাজার ৬৫৪ জন। উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ততই সামনে আসছে করুণ কাহিনী।

এমনই একটি ঘটনার সাক্ষী থাকল সিরিয়ার আলেপ্পো শহরও, সেখানে ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর।  জানা গেছে, জন্মের পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। মারা গেছে তার অন্য ভাই-বোনেরাও। 

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ধুলোয় ঢাকা এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনও পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। সূত্র: বিবিসি, সিএনএন

প্রীতি / প্রীতি

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ