ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ‘ক্ষতবিক্ষত’ হলেও অটুট আছে: বাইডেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ২:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার আমেরিকানদের উদ্দেশে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বলবেন, মার্কিন গণতন্ত্র ‘ক্ষতবিক্ষত’ হলেও এখনও ‘অটুট’ রয়েছে। 

স্টেট অব ইউনিয়ন ভাষনে বাইডেন বিরোধী রিপাবলিকানদের প্রতি ‘ব্লু কলার’ অর্থনীতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গেছে।

বাইডেন (৮০) খুব শিগগীরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন। বাইডেন পূর্ণ কংগ্রেস এবং লাখ লাখ টেলিভিশন দর্শকদের সামনে ভাষণে তার উদার ও জনমুখী দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

তিনি ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তুলে ধরে বলবেন, মার্কিন গণতন্ত্র ক্ষতবিক্ষত হয়েছে। গৃহযুদ্ধের পর গণতন্ত্র সবচেয়ে বড়ো ধরনের হুমকির মুখে পড়েছে।

তবে বাইডেন বলবেন, আজকে আমাদের গণতন্ত্র অনবনত এবং অটুট রয়েছে। 

বাইডেন আরো বলবেন, গত চার দশকে অর্থনৈতিক উত্থানের মধ্যেও বহু লোককে পেছনে ঠেলে দেয়া হয়েছে যেন তারা অদৃশ্য। 

তীব্র রাজনৈতিক বিভাজনের প্রেক্ষিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা রিপাবলিকনদের প্রতি ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানাবেন বাইডেন।

হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, ইউনিয়ন স্টেট ভাষণ অনুষ্ঠানে ফাস্ট লেডি জিল বাইডেন, ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা এবং রক ব্যান্ডের স্টার ও এইচআইভি/এইডস প্রচারক বোনো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বাইডেনের দ্বিতীয় দফায় প্রার্থী হওয়ার বিষয়ে এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে ৫৮ শতাংশ ডেমোক্রেট এবং ডেমোক্রেটপন্থী স্বতন্ত্ররা বলেছেন, ২০২৪ সালের নির্বাচনের জন্যে দলটির অন্য কাউকে খুঁজে নেয়া উচিত। 

প্রীতি / প্রীতি

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান