ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এবার তুরস্কের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৪:২৮

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে বন্ধ থাকা তুরস্কের হাতায় প্রদেশের ইস্কেন্দেরুন বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিএনএন

ডেনমার্কের শিপিং কোম্পানি ম্যাস্ক জানায়, আগুনে তাদের বেশকিছু কার্গো কনটেইনার পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কিসে থেকে তা জানা যায়নি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বন্দরটি মেরামতের কাজ শেষ হলে চালু হওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিস। 

কর্তৃপক্ষ জানায়, কোনো হতাহত হয়নি। আপাতত বন্ধ রাখা হয়েছে বন্দরের নিয়মিত কার্যক্রম। তুরস্কের দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে এটি বিবেচিত হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানানো হয়নি।

প্রীতি / প্রীতি

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ