ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২১ দুপুর ১১:২৯

পবিত্র ঈদুল আজহা বুধবার (২১ জুলাই)। ত্যাগের মহিমায় সারাদেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈদের নামাজ শেষে ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি।

ভোর থেকে মসজিদগুলোতে থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদে সকাল সাতটা থেকে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ অভিমুখে ছুটে যান। মসজিদের ইমাম নামাজের আগে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন।

নামাজ শেষে আল্লাহর কাছে করোনা মহামারীর সংক্রমণ, মৃত্যু এবং বিভিন্ন ধরনের মুসিবত থেকে দেশের মানুষকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও কোরবানির পশুর বর্জ্য যেন যেখানে-সেখানে ফেলা না হয়, সে ব্যাপারে ও মুসল্লিদের অনুরোধ জানানো হয়।

মোনাজাত শেষে নগরবাসী কোরবানির পশু জবাইয়ের ব্যস্ত হয়ে পড়েন। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন স্থানে পশু কোরবানির পর মাংস কাটায় ব্যস্ত এখন সবাই। করোনার কারণে ঘরবন্দি শিশুরা এদিন কোরবানির পশু জবাই দেখতে বাইরে আসে।

গত দুই-তিন দিন শিশুদের আনন্দের সীমা ছিল না। হাট থেকে গরু নিয়ে আসার পর থেকে গরুকে খাওয়ানোসহ বিভিন্ন দায়িত্ব শিশুরাই পালন করে। তাই পশু জবাইয়ের সময় অনেক শিশুর চোখ জলে ভেসে যেতে দেখা যায়।

জামান / জামান

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল