ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেলুন নিয়ে চীনের সঙ্গে সংঘাতে যাবে না যুক্তরাষ্ট্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ৩:১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত সপ্তাহে চীনের একটি বেলুন গুলি করে ভূপাতিত করা নিয়ে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র আপাতত চীনের সঙ্গে সংঘাতে জড়াতে চাচ্ছে না। খবর এএফপি’র।

তিনি পিবিএস’কে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা চীনের সাথে পুরোপুরি প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছি। কিন্তু আমরা দ্বন্দ্বে জড়াতে চাচ্ছি না এবং এখন পর্যন্ত এটাই হয়েছে।’

এরআগে, বেলুন উড়ানোর ঘটনার বৈশ্বিক প্রভাবের দিকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেন, এটি যুক্তরাষ্ট্রকে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র উদ্ধারকৃত ধ্বংসাবশেষ মূল্যায়ন করে মিত্রদের তথ্য দিচ্ছে।

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা ইতোমধ্যে ওয়াশিংটন এবং আমাদের দূতাবাসের মাধ্যমে বিশ্বের বেশ কয়েকটি দেশের সাথে তথ্য শেয়ার করেছি।’

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এটা করছি কারণ, যুক্তরাষ্ট্র এই বিস্তৃত কর্মসূচির একমাত্র লক্ষ্য ছিল না। এটা পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।’

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাদাভাবে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বেলুনগুলোকে একটি বহরের অংশ হিসেবে বর্ণনা করে বলেছেন, তারা বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে এমন বেলুন শনাক্ত করে আসছিল।

গত সপ্তাহে অত্যাধুনিক সরঞ্জাম বহনকারী একটি বিশাল সাদা বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়ার পর বাইডেন তার সামরিক বাহিনীকে আটলান্টিকের পূর্ব উপকূলে এটিকে গুলি করার নির্দেশ দেয়।

এ ব্যাপারে চীনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বেলুনটি নিছক আবহাওয়া গবেষণার কাজে পরিচালনা করা হচ্ছিল। তবে, পেন্টাগন এটাকে একটি উচ্চ প্রযুক্তির গুপ্তচরবৃত্তি হিসেবে বর্ণনা করেছে।

বেলুনটি অধিকাংশ বিমানের চেয়ে অনেক বেশি উচ্চতায় ভেসে যাচ্ছিল এবং এটা একেবারে স্পর্শকাতর একটি মার্কিন সামরিক স্থাপনার উপর দিয়ে সরাসরি অতিক্রম করছিল।

প্রীতি / প্রীতি

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার