ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রগতি লাইফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ২:৪১

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৯ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৪৯.৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ১২৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২৪.৬০ টাকা বা ১৫.৯১ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১৩.৫৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৮ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৭৫ শতাংশ, প্রিমিয়ার ইন্স্যুরেন্সের ৭.৩৮ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ শেয়ারের দাম কমেছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন