ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-২-২০২৩ বিকাল ৫:৪৭

দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহে বেশির ভাগ সূচক বেড়েছে। এ সময় লেনদেন বাড়লেও বাজার মূলধনও কমেছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি ২ লাখ টাকা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি ২ লাখ ৫৯ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ৪০৪ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪২টি, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত ছিল ২০০টির শেয়ার ও ইউনিট দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএসসিএক্স ২৮ পয়েন্ট কমে ১১ হাজার ১১১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে মোট ২৬১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩০টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ১২৮টির শেয়ার ও ইউনিট দর। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন