ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুর জেলা ইজতেমা


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১১-২-২০২৩ রাত ৯:৬
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে অনুষ্ঠিত জেলা ইজতেমা। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে অনুষ্ঠিত ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আশ্রাফ আলী। 
 
ইজতেমা স্থলে গিয়ে দেখা যায়, আয়োজক কমিটি,স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকাবাসীর সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুর জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বেড়ে চলছিল মুসল্লিদের সংখ্যা। পিরোজপুর জেলার সকল উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লিরা।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে ছিলো পিরোজপুর জেলা প্রশাসন। ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসায়িকভাবে লাভবানের আশায় নানা দোকানপাট, হোটেল গড়ে উঠেছে। 
 
দোয়া ও মোনাজাতে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রী, পিরোজপুর-১ আসনের মাননীয়  সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, সরকারি-বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
 
জামাত নিয়ে আসা ওবায়দুল হক বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সাথীদের নিয়ে ইজতেমায় অংশগ্রহণ করলাম। কোনো সমস্যা ছাড়াই আখেরি মোনাজাত শেষে ইনশাআল্লাহ বাড়ি ফিরে যাচ্ছি। 
 
প্রসঙ্গত, ভারতীয় জামাতের আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ফজর নামাজ বাদ পিরোজপুরে শুরু হয়েছিল তিন দিনব্যাপী জেলা ইজতেমা। যা গতকাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এমএসএম / এমএসএম

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ