ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে

রেমিট্যান্সে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১১:৫১

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২৪৫ কোটি ২১ লাখ ডলার। এসময় সবচেয়ে বেশি ডলার পাঠিয়েছেন যুক্তারাষ্ট্রের প্রবাসীরা। দেশটি থেকে ২২৬ কোটি ৫৩ লাখ ডলার পাঠায় প্রবাসীরা। বেশ কিছু শর্ত শিথিল করায় যুক্তরাষ্ট্র থেকে দেশে অর্থ পাঠানো সহজ হয়েছে। এছাড়া বৈধ পথে প্রণোদনা দেওয়া হচ্ছে। ডলারের রেটও বেড়েছে। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের তুলনায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা পেশাগতভাবে তুলনামূলক ভালো অবস্থানে আছেন। সব মিলিয়ে রেমিট্যান্সের উৎস হিসেবে এখন প্রথম অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পাঠিয়েছিলো ৩৬ কোটি ৩৩ লাখ ডলার। এর পরের মাস আগস্টে আসে ৩৫ কোটি ৮৭ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৭ কোটি ৭৭ লাখ, অক্টোবরে ২৩ কোটি ৩৬ লাখ, নভেম্বরে ৩০ কোটি ৪৯ লাখ, ডিসেম্বরে ৪২ কোটি ৮২ লাখ এবং সদ্য বিদায়ী জানুয়ারি মাসে এসেছে ২৯ কোটি ৮৭ লাখ ডলার। অর্থাৎ সাত মাসে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা মোট ২২৬ কোটি ৫৩ লাখ ডলার পাঠিয়েছেন। 

আলোচ্য এই সময়ে রেমিট্যান্স পাঠানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদির প্রবাসীরা। মধ্যপ্রচ্যের দেশটি থেকে আসে ২২১ কোটি ৭৮ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিলো প্রায় ৩৫ কোটি বা ৩৪ কোটি ৯৬ লাখ ডলার। এরপরে আগস্টে ৩৪ কোটি ১৭ লাখ, সেপ্টেম্বরে ৩০ কোটি ৭৬ লাখ, অক্টোবরে ৩০ কোটি ৮৫ লাখ, নভেম্বরে ২৯ কোটি ৫২ লাখ, ডিসেম্বরে ৩০ কোটি ৬৩ লাখ এবং জানুয়ারিতে আসে ৩০ কোটি ৮৭ লাখ ডলার। অর্থবছরের প্রথম এই সাত মাসে (জুলাই-জানুয়ারি) দুবাই থেকে প্রবাসীরা ১৬৮ কোটি ৪৬ লাখ ডলার পাঠিয়েছে। এছাড়া যুক্তরাজ্যের প্রবাসীরা পাঠায় ১১১ কোটি এবং কুয়েতের প্রবাসীরা ৯০ কোটি ৫৮ লাখ ডলার।

তথ্য বলছে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের শুরুর দুই মাস দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। এর পরই কমতে থাকে রেমিট্যান্স প্রবাহ যা দেড় বিলিয়ন বা তার কাছাকাছি। এর পরের মাস সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার এবং সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার।

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন