ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনে পেশাদার কসাইয়ের সংকটের কারণে অনেকে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন।
রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার, গুলিস্তান, বংশাল, নয়াবাজার, বংশাল পুকুরপাড়, নয়াবাজার, সিক্কাটুলি, আলুবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পশু জবাই হচ্ছে।
মূলত ঈদের দিনে যারা কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনে পশু জবাই করছেন। তবে, কেউ কেউ আছেন যারা ঈদ ও দ্বিতীয় দিনেও করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
এর আগে বুধবার সারা দেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস ঝুঁকির মধ্যে দেশজুড়ে উদযাপন করা হয় মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসব। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও বেশ কিছু নির্দেশনা দিয়েছিল সরকার।
করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছিলো।
জামান / জামান
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল