রামেকের করোনা ইউনিটে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।
করোনা ইউনিটে মৃত ২২ জনের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনা জেলার চারজন মারা গেছেন। মৃত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও নয়জন নারী রয়েছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা মোট ৪৫৪টি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৬ জন। করোনা নেগেটিভ হওয়ার পরও অসুস্থ হয়ে ভর্তি আছেন ৫৮ জন। ২৪ ঘণ্টায় নতুনভাবে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, রাজশাহীর দুটি আরটি-পিসিআর মিলে বুধবার রাজশাহী জেলায় মোট ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীতে বর্তমানে করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক ৪ শতাংশ।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন