ক্রিকেটার আল আমিনের মামলায় চার্জ শুনানি ২২ ফেব্রুয়ারি
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। তবে আসামিপক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন। এদিন ক্রিকেটার আল আমিন আদালতে হাজিরা দেন।
এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। আল আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
ইসরাতের বৃদ্ধ বাবা দাবি করা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এছাড়া, অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তার স্ত্রী ইশরাত জাহান। মামলাটিতে আল আমিন জামিনে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা সম্প্রতি আল আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
প্রীতি / প্রীতি
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ