আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোনাস লভ্যাংশ বিওতে
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আনোয়ার গ্যালভানাইজিং ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
প্রসঙ্গত, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ৮০ শতাংশ বোনাস এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার