রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান
নেভাল প্যারেডে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুলাই) রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকায় আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, রাশিয়া সফরকালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতালেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩০ জুলাই নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের দেশে ফেরার কথা রয়েছে।
জামান / জামান
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী