জাপানের উপহারের আড়াই লাখ টিকা আসছে শনিবার
বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া জাপানের করোনার টিকার প্রথম চালান আগামীকাল শনিবার (২৪ জুলাই) ঢাকায় আসছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা দিচ্ছে জাপান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করবেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ওই টিকা হস্তান্তর করবেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান।
উল্লেখ্য, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সকে টিকা কিনতে টাকা দেয়। ওই অর্থ দিয়ে কোভ্যাক্স প্রয়োজন অনুযায়ী টিকা কিনছে।
জামান / জামান
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী