রাতে আসছে প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর
করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক। শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে কতগুলো ভেন্টিলেটর মেশিন আসছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে বলে জেনেছেন তিনি।
জামান / জামান
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী