ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নে সেতু না থাকায় লাখো মানুষের ভোগান্তি


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২১ বিকাল ৫:১০

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট ও সুনামগঞ্জ পৌর এলাকার ধারারগাঁও সুরমা নদীর ওপর একটি ব্রিজ নির্মিত না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে লাখো মানুষ। সেখানে সুরমা ইউনিয়ন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন, রঙগারচর ইউনিয়নের লক্ষাধিক মানুষ একটি ব্রিজের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষায় আতঙ্কের মধ্যে নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। ঝুঁকি নিয়েই চলাচল করে মানুষ। হাওর-বাঁওড় ও নদীবেষ্টিত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতুর দাবি দীর্ঘদিনের।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর উপজেলা একটি অবহেলিত এলাকা। জেলা সদরের সাথে যোগাযোগের নাজুক রাস্তা থাকলেও সুরমা নদী পারাপারে নেই সংযোগ সেতু। সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ জেলা সদরে অফিস আদালত কলেজ ও হাসপাতালে যেতে হয় প্রতিদিন। সুরমা নদীতে ব্রিজ না থাকায় অফিস-আদালত, কলেজ, হাসপাতালে সময়মতো পৌঁছতে না পারায় বিপাকে পড়েন এলাকাবাসী।

নদীর পূর্ব পাড়ে শহরতলী এলাকায় অটোরিকসা, সিএনজিচালিত অটোরিকসাসহ কিছু যানবাহন পাওয়া গেলেও পশ্চিম পাড়ে তেমন কোনো ভালো যানবাহন পাওয়া যায় না। ফলে চরম কষ্টের মধ্যদিয়ে মানুষের যাতায়াত করতে হয়। ধারারগাঁও-হালুয়ারঘাট সুরমা নদীর ওপর একটি ব্রিজ নির্মিত হলে দুই পাড়ের লাখো মানুষের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হত। ব্রিজ না থাকায় আবাদি ফসল ও জমিতে ফলানো কৃষির কাঁচামাল শহরের বাজারে নিয়ে আসা খুবই কষ্টের মধ্যে পড়তে হয় উত্তর সুরমার মানুষের। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, সময়ও ব্যয় হচ্ছে অনেক।

স্থানীয়দের দাবি, সুরমা নদীতে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জীবনমান ও ব্যবসা-বাণিজ্যেরও উন্নতি হবে।

সদর উপজেলার উত্তর সুরমার বাসিন্দা ডা. নূরুল ইসলাম জানান, সুরমা নদীর ওপর সেতু নির্মাণ হলে সুরমা ইউনিয়ন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের মানুষের কষ্ট লাঘব হবে। কারণ ফেরির জন্য আমাদের র্দীঘক্ষণ অপেক্ষা করতে হয়। আর বর্ষার মৌসুমে নদী পারাপার হতে আমাদের অনেক ভয় হয়। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

অ্যাড. শামীম আহমদ জানান, আমরা ৩টি ইউনিয়নের মানুষ খুব কষ্টে আছি। একজন রোগীকে নিয়ে সুনামগঞ্জ সদরে যেতে ফেরির জন্য ‍আমাদের র্দীঘ সময় অপেক্ষা করতে হয়। আমরা এই কষ্ট থেকে মুক্তি চাই।

সরেজমিন দেখা যায়, প্রত্যেক বছর ধারারগাঁও-হালুয়ারঘাট খেয়াঘাট ইজারা দেয়া হয়। ইজারাদার ছোট স্টিলের নৌকা দিয়ে মানুষ পারাপার করে। অনেকে মোটরসাইকেল নিয়ে নদী পাড়ি দিয়ে শহরে যায়। নদী অনেক প্রশস্ত হওয়ায় এক পাড় থেকে আরেক পাড়ে যেতে অনেক সময় নষ্ট করতে হয়। বিশেষ করে নদীতে অনেক নৌকা ও জাহাজ চলাচল করে। নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকা অনেক সময় জাহাজের মতো বড় নৌযানের সাথে ধাক্কা লেগে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হয়।

এ বিষয়ে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছাত্তার বলেন, নদীতে সেতু না থাকায় লোকজন আতঙ্কের মধ্যদিয়ে নদী পারাপার হয়। বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। ছাত্র-ছাত্রীরা ভয়ে স্কুল-কলেজে যেতে ভয় পেয়ে এক সময় স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। ফলে আমাদের এলাকায় শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী বলেন, হালুয়ারঘাট-ধারারগাঁও সুরমা নদীতে একটি সেতু খুবই প্রয়োজন। জেলা সদরের সাথে যোগাযোগের জন্য গুরুত্বপুর্ণ স্থান হলো সুরমা ইউনিয়নের হালুয়ারঘাটের রাস্তা। সদর উপজেলার মধ্যদিয়ে প্রভাহিত সুরমা নদী। নদীর কারণে সদর উপজেলা দুভাগে বিভক্ত হওয়ায় উত্তর সুরমার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। নৌকা দিয়ে নদী পারাপারের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। আমাদের প্রাণের দাবি, হালুয়ারঘাট-ধারারগাঁও সেতুটি নির্মাণ করে দেয়া জন্য আকুল আবেদন জানাচ্ছি।

হুরুয়ারকান্দা গ্রামের জাপান প্রবাসী ও সমাজসেবক সাইদুল হক বলেন, সুরমা নদী সদর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তর সুরমা পাড়ের লাখো মানুষ সুরমা নদীতে সেতু না থাকায় নদীতে খেয়া পারাপারের সমস্যায় পড়তে হয়। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা বর্ষা মৌসুমে সুরমা নদীর করালগ্রাস থেকে বাঁচতে চায়। প্রতি বছর নৌকা ডুবে মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারারগাঁও-হালুয়ারঘাটে ‍একটি সেতু নির্মাণ করে দিয়ে এলাকার মানুষের অনেক দিনের স্পপ্ন পূরণ করে দেবেন, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা