ঢাকায় পৌঁছেছে জাপানের আড়াই লাখ টিকা
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৩টার পর টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে জানান, জাপান সরকারের উপহারের দুই লাখ ৪৫ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বিকাল ৩টা ১৫ মিনিটের পর ঢাকায় এসে পৌঁছেছে। এই প্রথম জাপান থেকে টিকা পেল বাংলাদেশ।
গত শুক্রবার জাপানের টোকিও’র বাংলাদেশ দূতাবাস জানায়, টিকাগুলো নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট জাপানের স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে।
সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দেন। সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল। সেখান থেকেই আজ টিকার প্রথম চালান পেল বাংলাদেশ।
জামান / জামান
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী