সৌদি যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের আগে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করতে পেরেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সৌদি আরবে গিয়ে সেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের এবং সে লক্ষ্যে আজই সৌদির উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু সেই করোনা ভাইরাসের কারণে জামালদের সৌদিতে যাওয়া পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। আজ সকাল ১০টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।
কিন্তু আজ সকাল সকাল বাফুফের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হলো, সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ার কারণে জাতীয় ফুটবল দলের সৌদি আরব যাওয়ার সমূসূচিতে পরিবর্তন করা হচ্ছে।
বাফুফে জানিয়েছে, পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে। অর্থ্যাৎ, বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের সৌদি আরব যাওয়াটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
পরিকল্পনা ছিল, ২৪জন ফুটবলার নিয়ে আজ সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠবেন কোচ জেমি ডে। সৌদিতে গিয়ে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে ফুটবল দল। কিন্তু এখন নতুন করে তৈরি হওয়ার পরিস্থিতিতে হয়তো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ৩০ মে ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হতে হবে জামাল ভূঁইয়াদের।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ