ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

উন্নয়নের জন‍্য স্বপ্ন না দেখলে, উন্নয়ন করা সম্ভব নাঃ তারেক শামস্ খান হিমু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ৪:১৯

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক মহানাম নামযজ্ঞানুষ্ঠানে ৪ঠা মার্চ'২০২৩ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু তিনি বলেন,মনোনয়নটা আমাদের মুখ্য বিষয় না, রাজনীতি করাটাই হচ্ছে মূল বিষয়।আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন ধলেশ্বরী,কেদারপুর সেতু করে দিবেন। আওয়ামীলীগ যা কথা দেয়, সেই কথা রাখে,আমরা আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ভাইয়ের সময় ধলেশ্বরী,কেদারপুর সেতু পেয়েছি। এলাকার উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে এলাকার উন্নয়ন করা যায় না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ'লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: জজ কামাল,নাগরপুর উপজেলা আ'লীগের সদস্য আব্দুল আলীম, সহবতপুর ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার, প্রমূখ।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা