শেকৃবিসাসের নতুন কমিটি,সভাপতি ইমরান খান এবং সম্পাদক ওলী আহম্মেদ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ১৩ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের ইমরান খান সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ওলী আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নিজ কার্যালয়ে দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমিতির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা নিজামুল হক, প্রতিষ্ঠকালীন সদস্য মো. জসিম উদ্দিন এবং আবু তালহা সজিব নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক আমাদের সময়ের আকাশ বাসফোর, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের ছিয়াদ খান, কোষাধ্যক্ষ দৈনিক মানবকণ্ঠের শাহীন আলম, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নয়া শতাব্দির ফরহাদ আলম, যোগাযোগ ও কর্মশালা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সিরাজুদ্দৌলা আরাফাত, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের শাহাদত হোসেন, দ্য নিউ নেশনের আব্দুল্লাহ আল জুবায়ের, দ্য বাংলাদেশ টুডের কায়েস ইবনে জোবায়ের।
নতুন কমিটিকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবিসাস'র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি ট্রেজারার ও শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও শেকৃবিসাস'র উপদেষ্টা প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ও প্রক্টর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ। এছাড়াও শেকৃবির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা
যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা
২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ
প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম
কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ
হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম
১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি