ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের জন্য বিকাশ পেমেন্টে ‘আপন বাজার’ থেকে সাশ্রয়ী পণ্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:১৮

বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এখন থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গণে বেক্সিমকো, বিকাশ ও আপন ওয়েলবিং এর উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের দোকান ‘আপন বাজার’ থেকে বিকাশ পেমেন্টে এই সুবিধা পাবেন বিভিন্ন কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীরা।

এই উপলক্ষ্যে, বিকাশ পেমেন্টে পণ্য কেনার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। অফার চলাকালীন ক্রেতারা সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পাবেন।

বাজার মূল্যের চেয়ে কম দামে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার এই দোকান থেকে শ্রমিকরা ক্যাশ টাকা ছাড়াই বিকাশে পাওয়া বেতন থেকে পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন। এর ফলে শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি, ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ততা তৈরির মাধ্যমে আরো সহজ ও নিরাপদ ক্যাশবিহীন লেনদেনে সক্ষম করে তুলবে শ্রমিকদের।

গত রবিবার গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাঙ্গনে ন্যায্য মূল্যের দোকান ‘আপন বাজার’ এর আউটলেট উদ্বোধনে উপস্থিত ছিলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার কে. এম. আকরাম হোসাইন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার, বিকাশের হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং আপনটেক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সাইফ রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে বিকাশের উদ্যোগে বিভিন্ন গার্মেন্টস কারখানা প্রাঙ্গনে ন্যায্য মূল্যের দোকান চালু করা শুরু হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৩০টি ফ্যাক্টরিতে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হয়।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর শ্রমিকদের মতো বর্তমানে দশ লাখের বেশী শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। শুধু বেতন বিতরণই নয়, বিকাশ তৈরি পোশাক খাতের কর্মীদের জন্য একটি টেকসই, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম তৈরিতেও কাজ করছে। শ্রমঘন এলাকায় এবং এর আশেপাশে মার্চেন্ট নেটওয়ার্ক তৈরি, নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, কারখানা প্রাঙ্গনেই ইন্স্যুরেন্স সেবাসহ নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে বিকাশ। ফলে, বিকাশের মাধ্যমে প্রাপ্ত বেতনকে কাজে লাগিয়ে কর্মীরা তাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়েই নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আরও সুচারুভাবে পরিচালনা করতে পারছেন।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন