ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১২:১৪

ঈদুল আজহার ছুটির পর আজ সোমবার (২৬ জুলাই) থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি সূত্রে জানা গেছে, ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। ঈদের আগের মতো এ পর্যায়েও দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এরমধ্যে ঢাকা শহরে ৮০টি এবং চট্টগ্রাম নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, টিসিবি ট্রাকগুলো থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি ও ২ কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া ১০০ টাকা লিটারে সয়াবিন তেল পাওয়া যাবে। একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার তেল কিনতে পারবেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই শুরু হয়ে কোরবানির ঈদের আগে ১৮ জুলাই পর্যন্ত ছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। টিসিবির এবারের পণ্য বিক্রি আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিন এর কার্যক্রম বন্ধ থাকবে।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল