পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবস র্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, দোয়া এবং প্রার্থনা।
সকাল ৮টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা পাদদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, আলাপ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, পবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
একই স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বপ্নদ্রষ্টা। তিনি এমন নেতা ছিলেন যিনি স্বপ্ন দেখাতেন এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতেন।'
সকাল ৯টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং সকাল ৯টা ৩০ মিনিটে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে শেষ হয়।
সকাল ১০টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত ও দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।#
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
Link Copied