যে কারণে মোটরসাইকেল এক্সিডেন্ট এবং হার্ট অ্যাটাক করে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
সিরাজগঞ্জ জেলা ফারিয়ার সাবেক সভাপতি, সফল সংগঠক, সজ্জন মানুষ, সান ফার্মার এরিয়া ম্যানেজার আসলাম সাহেব গতকাল দুপুরে রংপুর মিঠাপুকুরে মোটরসাইকেল এক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল মৃত্যুতে কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদ গভীরভাবে মর্মাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন।
জন্মিলে মৃত্যু অনিবার্য কিন্তু ঔষধ কোম্পানীর তরুণ প্রতিনিধিরা কেন এতো মোটর সাইকেল এক্সিডেন্ট ও হার্ট এ্যাটাকে মারা যাচ্ছে? সাধারণ চালকের চেয়ে তারা অত্যন্ত দক্ষ চালক এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অধিকাংশ কোম্পানীর মিড ম্যানেজমেন্ট বিক্রয়ের জন্য অমানসিক চাপ প্রদান করে ফলে তারা গাড়ী চালাতে গিয়ে কীভাবে কোম্পানী কর্তৃক নির্ধারিত টার্গেট অর্জন করবে এ ধরণের টেনশনে অন্যমনস্ক হয়ে দূর্ঘটনায় পতিত হয়। প্রত্যেক মাসে কোম্পানীর বেচা-কেনার হিসেব নিয়ে একটি মিটিং হয়ে আসছে। এই মিটিং-এ টার্গেট না হলে জবাবদিহি করতে হয়। দেখা যায় শত চেষ্টা করেও টার্গেট নামক জগদ্দল পাথর অনেকে জাগাতে ব্যর্থ হয়। এই মিটিং এ থাকে অস্বাভাবিক মানসিক চাপ কেন টার্গেট হলো না? তারপর শুরু হয় ব্যাখ্যা। এই ব্যাখ্যার উত্তর দিতে গিয়ে অনেকে চাপ সহ্য করতে না পেরে করে হার্ট অ্যাটাক, ফলে অকালে তরুণদের জীবন প্রদীপ নিভে যায়। আশাকরি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি ক্ষতিয়ে দেখে টার্গেট নামক ব্যবসাটি অর্জনে মানবিক হবেন । পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
এ বি এম সোবহান হাওলাদার
সদস্য, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় ফারিয়া।
যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা।
এমএসএম / এমএসএম
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১
একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু
চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়