ঢামেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অজ্ঞাতনামা এই বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। মৃত নারীর পরনে হলুদ সালোয়ার ও নীল প্রিন্টের কামিজ ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দুই তলার সিঁড়ি থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
Link Copied