শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সবার গর্ব করা উচিত : সাকিব
প্রত্যাশা ছিল হোয়াইটওয়াশের। কিন্তু সিরিজের শেষ ওয়ানডেতে বড় হারে সেই আশা পূরণ হয়নি বাংলাদেশের। সন্তুষ্ট থাকতে হয়েছে সিরিজ জয় করেই। কিছুটা আক্ষেপ তাই আছে সবারই। সেটা আছে সাকিব আল হাসানেরও, তবুও বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, সিরিজটি নিয়ে গর্ব করা উচিত সবার।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেই প্রথমবারের মতো লঙ্কানদের ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও। সোমবার আসন্ন ডিপিএলকে সামনে রেখে মোহামেডানের ফটোশুটে সাকিব জানিয়েছেন, সব মিলিয়ে সিরিজটি খুব ভালো কেটেছে।
তিনি বলেন, আমার তো মনে হয় খুবই ভালো (সিরিজের ফল)। প্রথমবার আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। সেক্ষেত্রে খুবই ভালো। অবশ্যই ৩-০-তে জিততে পারলে ভালো হতো। সঙ্গে এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরা ক্রিকেট খেললে ফল অন্য দিকেও যেতে পারত। সব মিলিয়ে আমি মনে করি, যে সিরিজটি গিয়েছে, এটি নিয়ে আমাদের সবার গর্ব অনুভব করা উচিত এবং এখান থেকে আরো সামনে যাওয়া উচিত।
দল ভালো করলেও সাকিবের পারফরম্যান্স ছিল হতাশাজনক। নিষেধাজ্ঞা থেকে ফিরেই হাসছে না সাকিবের ব্যাট। সদ্য শেষ হওয়া সিরিজেও তিন ম্যাচে কেবল ১৯ রান করেন তিনি। বল হাতে উইকেট নেন ৩টি। নিজের পারফরম্যান্স মূল্যায়ন করার মতো তেমন কিছু অবশ্য দেখছেন না সাকিব।
তিনি বলেন, আপনারা দেখেছেনই সিরিজ কেমন গেছে। এটার মূল্যায়ন করার কী আছে (হাসি)। অবশ্যই যেটা আমার প্রত্যাশা ছিল, তা হয়নি। কিন্তু এরকম হতেই পারে। নিশ্চিত করতে হবে পরেরবার যেন এ রকম না হয়।
এমএসএম / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ