সুনামগঞ্জে শুক্কুর আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামে একজন অসহায় দরিদ্র, বৃদ্ধ শ্রমিক শুক্কুর আলীর হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করেছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় মুসলিমপুর গ্রামের বালাকান্দা বাজার পার্শস্থ মেসার্স রোকেয়া 'স' মিলের পাশে মুসলিমপুর গ্রামের নায়েব আলী (নাবু) ও তার স্ত্রী শুক্কুর আলীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে নায়েব আলী তার ছেলেদের মোবাইল ফোনে বলেন তারাতাড়ি লাঠি সোঠা নিয়ে আসার জন্য। কিছু সময়ের মধ্যে তার চার ছেলে ও বালাকান্দা বাজারে সেলুনে থাকা কাজের ছেলে সহ কয়েকজন ঘটনাস্থলে চলে আসে। নায়েব আলী নাবু ও তার ছেলেরা শুক্কুর আলীর উপর হামলা চালায়। শুক্কুর আলী আঘাত পেয়ে জখমী অবস্থায় কাঠ কাটার মিলের অফিস রুমে আশ্রয় নেন। রুমের ভিতরে দরজা বন্ধ করেও রেখায় পেলনা শুক্কুর আলী। দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে এলোপাতাড়ি ভাবে মারধর ও শুক্কুর আলীর গলায় চেইন পেচিয়ে শাস রুদ্ধ করে হত্যা করেছে এই সন্ত্রাসী পরিবার। এ ঘটনায় ২৮ মার্চ সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় ৬ জনকে এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোঃআশরাফ আলী জুয়েল বাদী হয়ে ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২ পেনাল কোড বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া ধারালো ও ভোতা অস্ত্র দ্বারা আঘাত করিয়া সাধারন ও গুরুতর জখম করা এবং হত্যা করার অপরাধে ২৮ মার্চ ২০২৩ ইং তারিখে ৬ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি হলেন- মুসলিমপুর গ্রামের ১/ ময়না মিয়া(৩৫) ২/ আইনুল হোসেন(৩২) ৩/ লিটন মিয়া(৩০) ৪/ আনোয়ার হোসেন(২২) সর্বপিতা নায়েব আলী ৫/ নায়েব আলী (৬০) পিতা মৃত সাহেদ আলী ৬/ আম্বিয়া খাতুন(৫০) স্বামী নায়েব আলী ও অজ্ঞাত ৪/৫ জন।
হত্যা মামলার বাদী মোঃ আশরাফ আলী বলেন, আমার বাবা মোঃ শুক্কুর আলী ছিলেন সহজসরল জীবনযাপনে ও অত্যান্ত ভালো প্রকৃতির মানুষ। বিনাকারণে আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুর্বে পরিকল্পনা করে হত্যা করে এই সন্ত্রাসী পরিবার। আমি ও আমার পরিবারের সকল সদস্য এই খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবি করছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মৃত শুক্কুর আলীর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied