রোজায় শরীরচর্চা
প্রতিবছরের ন্যায় এবারও পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজানে নিয়মিত রোজা রাখার কারনে অনেকেরই ধারণা, রোজা রেখে শরীরচর্চা করা উচিত নয়। রোজা থেকে অতিরিক্ত ব্যয়াম করা ঠিক নয়। তবে এই সময় হালকা ধরনের কিছু ব্যায়াম যেমন- হাঁটাহাটি, হালকা জগিং, সাইক্লিং, হালকা ভারত্তোলন ধরনের ব্যায়াম করা যেতে পারে। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজনীয় হলেও রোজার মাসে এই রুটিনে কিছুটা পরিবর্তন আনতে হবে। রোজায় শরীরচর্চা সম্পর্কে পরামর্শ দিয়েছেন ইয়র্ক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটু।
দিনের শেষ ভাগে যখন তাপমাত্রা কমে আসবে তখন হালকা ব্যয়াম করতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের অন্তত দেড় ঘণ্টা আগে রোজাদাররা ব্যায়াম করতে পারেন। সেক্ষেত্রে হাঁটাহাটি ,হালকা জগিং কিংবা ফ্রি হাণ্ড এক্সসারসাইজ করাই ভালো। তবে রোজা থাকা অবস্থার চেয়ে ইফতারির পর ব্যায়াম করাই বেশি ভালো। তবে ইফতারির পর ভরা পেটে ব্যায়াম করা ঠিক নয়। ইফতার করার কমপক্ষে এক ঘণ্টা পর ব্যায়াম করলে ভাল হয়। ইফতার করার পর ব্যায়াম করতে চাইলে অবশ্যই ইফতারির সময় অতিরিক্ত খাবার খাওয়া উচিত। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানিও পান করা প্রয়োজন। যেসব রোজদার অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তারা রাত ১১ টা থেকে ২ টার মধ্যে ব্যায়ামের সময় নির্ধারণ করতে পারেন। আবার বিকেলের দিকে যদি বিশ্রাম নেয়ার সময় পান তাহলে এ সময় ব্যায়াম করতে পারেন।
যারা সেহরির সময় একটু আগে ওঠেন তারা সেহেরি খাওয়ার আগে ব্যায়াম করতে পারেন। এ সময় আগের রাতের খাবার থেকে শরীরে যেমন শক্তি পাওয়া যায় তেমনি পাকস্থলীও খালি থাকে। ব্যায়াম শেষে এ সময় পরিপূর্ণ ভাবে খাদ্য গ্রহণ করতে পারেন। এতে সারাদিন শরীরও সতেজ থাকবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২