পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ভোধন করলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় জাটকা সংরক্ষণের ফলে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশ মাছ দেশের যে সমস্ত নদীতে প্রজনন করে সেই সমস্ত নদীতে বিভিন্ন তেল ফেলার কারণে এবং মা মাছ আহরণের ফলে ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। দেশীয় মাছ বিলুপ্ত হওয়ার কারণে বর্তমান সরকার ময়মনসিংহে অবলুপ্ত দেশীয় মাছের ব্যাংক গড়ে তুলছে। যার মাধ্যমে অবলুপ্ত দেশীয় মাছের ডিম ও পোনা দেশের বিভিন্ন স্থানে পাঠানো যায়। মাছ শুধু আমিষ ও প্রোটিন যোগায় না, দেশের অর্থনীতি ও বেকার সমস্যা দূর করে।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এক সময় এ দেশ ছিল দুর্ভিক্ষের দেশ। সেখান থেকে দেশের অর্থনীতি ও সার্বিক উন্নতি উচ্চ শিখরে পৌঁছেছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখতে এবং দেশের সার্বিক উন্নতি অব্যাহত রাখতে ও জাতির পিতার সপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে আগামীতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন যা ২০২২-২৩ এ এসে পৌঁছেছে ৫ লাখ ৬৭ হাজার মেট্রিক টনে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, নৌ বাহিনীর ক্যাপ্টেন এস এম এনামুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু,জেলা মৎস্যজিবী লীগের আহবায়ক শিকদার চাঁন,জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমিনুল, ইসলাম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।
সভা শেষে হুলারহাট লঞ্চঘাটে পায়রা ও বেলুন উড়িয়ে নৌ র্যালির উদ্বোধন করেন মন্ত্রী। সেখান থেকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে একটি নৌ র্যালি নিয়ে ৮ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু হয়ে হুলারহাট নৌ বন্দরে যান।
এমএসএম / এমএসএম
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
Link Copied