ইউনিমাস্ট কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে তুলে আনার হুমকির অভিযোগ
রোমানিয়া প্রবাসী সাংবাদিক শাহিন মোল্লাকে তুলে আনার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গুলশানে জনশক্তি রফতানীকারক প্রতিষ্ঠান ইউনিমাস্টের কর্মকর্তা রিফাত হোসেন এ হুমকি দিয়েছেন।
শাহিন মোল্লা বলেন, তিনি ইউনিমাস্টের মাধ্যমে উচ্চ শিক্ষা নিতে রোমানিয়া গেছেন। নিয়ম অনুসারে তিনি প্রতিষ্ঠানটির সব ফি পরিশোধ করেছেন। কিন্তু রিফাত হোসেন তার কাছে ৫ হাজার টাকা দাবি করে জানান, তিনি পকেট থেকে অফিসের কর্মকর্তা সেলিম পারভেজকে ৫ হাজার টাকা দিয়েছেন। এই টাকা তাকে (শাহিন) দিতে হবে। জবাবে শাহিন মোল্লা বলেন- ব্যক্তিগত হলে আমি আপনাকে সম্মান করে কিছু উপহার দিতে পারি। কিন্তু অফিস বাবদ কোনো টাকা দেব না। কারণ অফিসের সব টাকা পরিশোধ করে রোমানিয়া এসেছি। অফিস কোনো টাকা পেলে আমার কাগজপত্র দিত না। এতে ভীষণ ক্ষিপ্ত হন রিফাত হোসেন। এক পর্যায়ে ফোনে তাকে তুলে আনার হুমকি দেন। তুই-তুকারি করেন। শাহিন মোল্লা বিষয়টি রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ইউনিমাস্টের কর্মকর্তা রিফাত হোসেন বলেন, শাহিন মোল্লাকে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। বিদেশে চলে যাওয়া একজন কর্মীকে কেন ফোন দেন- এমন প্রশ্নে তিনি সদুত্তর দিতে পারেননি। তার কাছে কেন টাকা চেয়েছেন- এই প্রশ্নে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
এমএসএম / এমএসএম
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার