বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন
পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করেছেন উপজেলা কৃষি অফিস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করিম এমপি।বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা, তিনি জানেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
রোববার (২ এপ্রিল ২০২৩) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, কৃষকদের মাঝে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার, বীজসহ কিটনাশক দিচ্ছেন। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবী করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পিছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পুরন হবে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়।
শ ম রেজাউল করিম বলেন, উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার সঞ্চালনায় উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ প্রনোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, সেখমটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ৬টি ইউনিয়নের এক হাজার ৮শ’ কৃষককে প্রত্যেককে ৫ কেজি উফশী অউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
Link Copied