ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিএনপি শীর্ষ চোর, কুখ্যাত দুর্নীতিবাজ : বাহাউদ্দিন নাছিম


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৬-৪-২০২৩ রাত ৮:৩৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সস্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ।  বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। এখানে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তারা কখনই জনগণের সেবক হতে পারে না। বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না। এর একটাই কারণ, জনগণের প্রতি তাদের কোনো আস্থাই নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে